সুন্দর পৃথিবী
- ASIF SEKH
- Nov 29, 2023 - 04:42
- Updated: Nov 30, 2023 - 00:18
সুন্দর ও সুন্দর
সুন্দর পৃথিবী ওরে
অসুন্দর করিও না রে।
বহু পাশে তোর এসে
কখন নিজেকে হারায়।।
মায়ার ভীষণ বাঁধন
সহজে হয়না ছেদন
অজান্তে জড়িয়ে পড়ে
আরো যে নিবিড়তায়।।
ভুলে পেছনের যত কথা
পেলেও হাজারো ব্যথা
কেমনে সহিয়ালয়
যতেক দুঃখ বেদনায়।।
তোর রঙ্গিন খেলা ঘরে
অনায়াসে খেলা করে
কোন ফাঁকে বেলা বয়ে
সকাল পেরিয়ে যায়।।
কত সাথী পথে এসে
থেমে যায় অবশেষে
অকস্মাৎ সাথ ছেড়ে
বলে বন্ধু বিদায়।।
নতুন আর পুরাতনে
এসে বসে একাসনে
কত হাসি আলাপনে
করে কত ভাব বিনিময়।।
হিসাবের এক পাতায়
মিলজুল লেখা সেথায়
হিসাব মিলিয়ে একা
জমা খরচ বাঁধা খাতায়।।
Related Posts
Leave A Comment
Popular Posts
Recommended Posts
Voting Poll
Who is winning US-IRAN war?
DID YOU RECITE SALAT ON OUR PROPHET (PBUH) TODAY?
Get Newsletter
Subscribe to our newsletter to get latest news, popular news and exclusive updates.