এতিমের জীবন

আমার পথ আজ কঠোর,
নেই কোন সঙ্গি আমার জীবনে,
আমি একলা এতিম যেন
হয়ে এক তাচ্ছিল্ল এ মহা ভূবনে।

স্বপ্ন আছে পথ নেই, পথ
থেকেও আজ আমার স্বপ্ন নেই;
দুর্দশার ঘোর অন্ধকার ,সত্যিই
যার কোন শেষ সীমা নেই।

চক্ষু আজ অশ্রূ হইতে বঞ্চিত,
হৃদয়ে জমা শুধু ক্লেশ
পারাপার কবে হইব এ প্রভু
দুঃখের দ্বারা আমি শেষ;

হৃদস্পন্দনে একটি কথাই
ধ্বনিত হচ্ছে বারবার,
উৎসর্গ আমার জিবনের,
সাথে আমার বানানো আসার।

‎

চিন্তা নেই আছে প্রভুর দৃড় ক্ষমতা
বিরুদ্ধতা সেজে অতিক্রম করবো মন্দের,
সুমধুর অন্তর নিয়ে এগিয়ে যাব

অসম্মততা ত্যাগি হয়ে গড়ব এক অনভিজ্ঞ ছন্দের। ‎

Related Posts

Leave A Comment

Voting Poll

Get Newsletter