কুরবানী
- Samiul Karim
- Jul 8, 2023 - 01:21
- Updated: Jul 8, 2023 - 01:30
এলো বছর ঘুরে আবারও কুরবানী,
তাইতো দেখি সবার মনে খুশির আহ্বান।
মনের মাঝে জাগে আজ নতুন এক আশা,
সবার প্রতি সবার দেখো কতই ভালোবাসা।
আজকে সবাই হব মোরা আল্লাহর নিকটে
আল্লাহ যেন রক্ষা করে সমস্ত বিপদে।
পশু মোরা হালাল করে করবো বণ্টন
যাদের কাছে নাই হালাল করার ধন।
সবাই সবার প্রতি দেখাও আজকে ভালোবাসা
কেউ দিওনা কারও মনে কোনো নিরাশা।
আজকে সবাই শত্রু ভুলে হয় যে সবাই ভাই
আজকে দেখি কারো মনে কোনো হিংসা নাই।
আজকে সবাই বন্ধু মিলে করবো মজা সারাদিন,
আজকে দেখো সবার মনে বাজে খুশির বিন।
আজকে দেখো সবার মনে খুশির আহ্বান
তাইতো জানায় সবাই কে আমি পবিত্র কুরবানী।
Popular Posts
Recommended Posts
Voting Poll
Is Israel election result hopeful ?
DID YOU RECITE SALAT ON OUR PROPHET (PBUH) TODAY?
Get Newsletter
Subscribe to our newsletter to get latest news, popular news and exclusive updates.