শেষ যাত্রা
- ASIF SEKH
- Dec 12, 2023 - 22:16
- Updated: Dec 29, 2023 - 20:36
পারবে কি আজ তুমি নয়ন মেলে দেখতে
পারবে কি আজ অশ্রুর বন্যা রুখতে
করেছ অন্যায় যাদের পোষণে
নেবে কি সঙ্গ আজ তোমার পথে।
দাওনি পশ্রয় কভু নিরীহ পথিককে,
করেছ ভক্ষন দরিদ্রের মাংস খুবলে,
রক্তে রক্তিম করে হেঁটেছ তার ওপরে -
তুমি শৃগাল না নেকড়ে পরেছি আমি দ্বিধাতে।
অকালের তৈরি তুমি স্রষ্টা শোধিবে।
চরনের তালুতেও স্থান নাহি পাবে।
পুনুরুত্থিবে আবার তুমি কুৎসিত হয়ে
দণ্ডিত রইবে তুমি কর্মের ফলে।
করেছ অবিচার তুমি যাদের ওপরে
প্রতিশোধ নেবে তারা পুনুরুত্থানের দিনে;
বাজবে বিকট ধ্বনি বজ্রের গর্জনে
শিকারি বিচ্ছু তোমাই শিকার করিবে।
Popular Posts
Recommended Posts
Voting Poll
Who is winning US-IRAN war?
DID YOU RECITE SALAT ON OUR PROPHET (PBUH) TODAY?
Get Newsletter
Subscribe to our newsletter to get latest news, popular news and exclusive updates.